Wed 24 June 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় প্রদীপ মুখোপাধ্যায়

maro news
হৈচৈ কবিতায় প্রদীপ মুখোপাধ্যায়

বর্ণ শিক্ষা অক্ষর জ্ঞান

বিদ্যার সাগর তুমি, 

বর্ণের যাদুর ক্ষণে

বর্ণ পরিচয়ে তুমি, 

সুধিজনের মনে।

কিশলয়ে ছবি ও ছড়ায়, 

সহজপাঠের সনে

অ আ ক খ'য় বর্ণ শিক্ষা, 

আছো মনে প্রাণে।

তাইতো স্মরি দয়ার সাগর, 

আজি শুভক্ষণ

তোমায় ছাড়া কোনখানেই

হয়না শিক্ষা দান।

স্মরণে বরণে আজো আছো, 

থাকবে চিরজীবন 

এসো হে সাগর শিক্ষা বক্ষে, 

নিয়ে, পূর্ণ শিক্ষার মান।

হার মানাহার নিয়ে সাথে, 

পড়াবো তোমার গলে

বর্ণ শিক্ষা অক্ষর জ্ঞান, 

বাংলা ভাষায় মায়ের ভাষায়, 

পাই যেন প্রতি পলে।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register