- 85
- 0
অবগাহন
বহমান তটিনীর সামনে বুঝি
চুপ করে শুধু বসে থাকা যায়
বসে থাকা যায়
হাজারো জটিল কুটিল বাস্তবতাকে বাদ রাখে
বাদ রাখা যায়
চাওয়া পাওয়ার দর কষাকষি
দর দস্তুর ভেসে যায় নদীর সাথে
ভেসে যায় জীবনের সব লেনদেন
মেলে আমিত্বের রেহাই
গহনে চলে শৈশবের সাথে অবগাহন
0 Comments.