Fri 27 November 2026
Cluster Coding Blog

হৈচৈ গল্পে নীলাঞ্জনা ভট্টাচার্য

maro news
হৈচৈ গল্পে নীলাঞ্জনা ভট্টাচার্য

মামারবাড়ির খেলা 

      ঝুম্পার আজ খুব মজা। রেলগাড়িতে চড়ে চলেছে মামারবাড়িতে। শহরের ইটকাঠের জায়গা থেকে গ্রামের সবুজ পরিবেশে গিয়ে খেলাধূলো করার মজাটাই আলাদা। সঙ্গে মা বাবা। কাল রবিবার। কাজেই ভরপুর আনন্দ হবে। 

     তাদের বাড়ি দক্ষিণ কলকাতার ভবানীপুরে, আর মামারবাড়ি হল দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষীকান্তপুরে । মাঝে মাঝে ওরা যায় সেখানে । এবারে বেশ কিছুদিন পরে যাওয়া হচ্ছে।  

     এদিককার ট্রেনে একরকমের বোতলে করা জল ওঠে ,তার নাম ফটাস জল। বাবা কিছুতেই খেতে দিতে চায় না। কি জল তার ঠিক নেই, খেয়ে অসুখ করবে। তবে এবারে বায়না করে খেলো ঝুম্পা । তার প্রিয় জানলার সিটে বসেই সে চলেছে বাইরের দৃশ্য দেখতে দেখতে। 

    মামারবাড়ির সবাই তো ভীষণ খুশি তাদের পেয়ে। মামাতো বোন টুকাই তারই সমবয়সী। দুজনে মেতে উঠলো গল্প আর খেলায়। একফাঁকে খাবার খেয়ে নিতে হল। 

    চল একটু ঘুরে আসি। টুকাই বলল। 

     হ্যাঁ, চল। ঝুম্পারও খুব উৎসাহ। 

     বাইরে আরও কয়েকজন ছেলেমেয়ে ছিল। তারাও খুশি হল ওদের পেয়ে। 

    চল, চোর চোর খেলি। বলল একজন। 

    হ্যাঁ, হ্যাঁ । সম্মতি দিল বাকিরা। 

     শুরু হল চোর চোর খেলা। 

      ঝুম্পা চোর হল। সে যেই সবাইকে ধরতে যাবে, অমনি সবাই গিয়ে উঠলো ধানের গোলার ওপরে। পরপর অনেক ধানের গোলা রয়েছে । কিন্ত ঝুম্পা তো ওখানে উঠতে পারবে না। একটু এদিক ওদিক ঘুরে সে হাত পা ছুঁড়ে কাঁদতে কাঁদতে চলল মামারবাড়ির দিকে। মামিমা এদিকেই আসছিল । তাকে এভাবে আসতে দেখে বলল, কি হয়েছে সোনা ? কাঁদছো কেন ?

     সব শুনে মামিমা বলল, সত্যিই তো, খুব খারাপ ব্যাপার। আর ওই খেলা খেলতে হবে না। চলো আমার সঙ্গে। 

    তাকে নিয়ে গিয়ে বসাল বাড়িতে। সব শুনে মা বাবার মুখে হাসি। 

   মামিমা গল্প বলতে লাগল তাকে। এদিকে টুকাইও চলে এসেছে । গল্প শুনতে শুনতে সব ভুলে গেছে ঝুম্পা । তারপর তার প্রিয় চাউমিন চলে এসেছে । খেতে খেতে সে বলল টুকাইকে, আর কক্ষনো তোদের সঙ্গে ঐ বাজে চোর চোর খেলা খেলবো না। 

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register