- 42
- 0
জানো আজও প্রতিদিন আমার ঘরের জানালা
দিয়ে আকাশ উঁকি মারে
কখনও দেখি দুপুরের সাথে পড়ন্ত বিকেল মিশে গেছে আবার কখনো বা দেখি নীল সমুদ্রের মত
আকাশে সাদা ঢেউয়ের মত চুক্তিভাঙ্গা মেঘ ভেসে
বেড়াচ্ছে যুক্তিভাঙা বসন্তের এক গুপ্তচর হয়ে।
হঠাৎ আমার তেষ্টা পাওয়ার অবিমৃশ্যকারিতায় বৃষ্টি ভেজা আকাশ দেখি কিন্তু গলা আর ভেজানো হয় না
কুলুঙ্গিতে জ্বলতে থাকা রাতের
প্রদীপ হঠাৎই নিভে যায় যেমন
চাঁদ ঢাকা পড়ে মেঘে,
আমার চিরুনিতে তোমার জড়ানো
আবেগের মেঘ এখনও দেখি কিন্তু
ফেলে দিতে পারি না বোকার মত যত্নে রেখে দিই,
কারণ রোদ উঠলেও যে বৃষ্টির
ঠিকানা যে অমলিনই থাকে;
তোমার নামে সেগুন কাঠের গয়নার বাক্সে
আজও রাখা সেই ঘুঘু ঢাকা দুপুর
বৃষ্টি হলেই নিজের মনে বাক্স
থেকে বলে ওঠে টাপুর টুপুর!
দীঘির বুক থেকে ঝুপ করে হঠাৎই যে সন্ধ্যে
নামে আজও সে তোমায় খিড়কির বাইরে
প্রহর গোনে নিঃশব্দে আমার হয়ে তুমি
কি মুহূর্তের জন্যও সেইদিকে চেয়ে
দেখো তুমি কি বুঝতে পারো?
0 Comments.