- 9
- 0
দিয়ার স্বপ্ন
স্বপ্নে দিয়া তাকিয়ে দ্যাখে
ফুলের গাছে চাঁদ নেমেছে।
কেমন সে চাঁদ জানতে চাইলে,
আঁকতে থাকে খেলার ছলে।
ইয়াবড় জ্যান্ত ঘোড়া
দুইদিকে দুই পাখনা ম্যালা,
উড়তে পারে তারার বনে
জোনাক জ্বলে মহাগগনে।
ঘোড়ার উপরে দিয়ার পাশে
বলছে মা, কে বসেছে?
কেন? মনে নেই,
দাদাও ওই যে ঘুমিয়ে আছে
হাত ছড়িয়ে কোল-বালিশে–
0 Comments.