Sun 21 June 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় লোপামুদ্রা কুন্ডু

maro news
হৈচৈ কবিতায় লোপামুদ্রা কুন্ডু

চিড়িয়াখানার বাঘ

বাঘের হঠাৎ ইচ্ছে হল শহর ঘুরে দ্যাখে

কিন্তু তেমন ট্রেন-বাস কোথায় গেলে পাবে?

চিড়িয়াখানায় যখন তাকে দেখতে সবাই আসে

বলেছিল, থাকতে চায়, মানুষের আশেপাশে।

এভাবে মোটে ভালো লাগে না, শহর থেকে গ্রামে

কতরকম বাজার-হাট, আরো কত কী আছে!

হরেকরকম খাবারদাবার, রঙবেরঙের মিষ্টি

আরো কত জামাকাপড়, যতদূর যায় দৃষ্টি।

এমনি ভেবে সত্যি সত্যি লোহার খাঁচা খুলে

বেরিয়ে এল হলদে বাঘ বড়-রাস্তার মোড়ে।

যে দ্যাখে, অমনি পালায়, বাঘ চেঁচিয়ে ওঠে, ‘দাঁড়াও,

কামড়াবো না, মারব না।’ তবু, সবাই বলে, ‘পালাও’।

ছোট্ট দিয়া কী ভেবে যে বলল বাঘটাকে,

আমরা কেবল বন্ধু, এ যেন মনে থাকে।

বাড়িতে আমার দাদাও আছে, খেলব তার সাথে,

এবার চলো, পা বাড়াও, আমাদের গোলাপ-বাড়ির পথে।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register