Sun 06 September 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় লোপামুদ্রা কু্ন্ডু

maro news
হৈচৈ কবিতায় লোপামুদ্রা কু্ন্ডু

সরস্বতীকে খোলা চিঠি

সরস্বতী, বীণাপাণি, সবিনয় নিবেদন

শুধুই দুদিন ছুটি কেনো স্কুল

পাঁচটি দিনের পর


তোমার কি মা ছোটোবেলায় রোজ পড়তে লাগত ভালো?

তখন কি মা যাওনি ছুটে 

খেলার মাঠে, বলো?


আমার জন্যে বসে থাকে পাড়ার মোড়ের কালু

দুটি একটি বিস্কুট দি

লেজ নাড়ে সে, জানো?


আরো আছে, খোকন, তোচন, ওই পাড়ার ওই শিউলি

ওদের সাথে ঘুড়ি ওড়াবো

লাটাই, সুতো রেডি


রোজ রোজ ঘরে বসে মাগো ভিডিও গেম খেলি

এত্তগুলো বই পড়ি মা

টেবিল জুড়ে সারিসারি


তোমার মাগো ছোট্টবেলায় আকাশ কেমন ছিল

দাওনি উঁকি জানলা‌ দিয়ে?

তখন বৃষ্টি কেমন ছিল?


এখন শ্রাবণ বাসের উপর, এখন শ্রাবণ বাইরে

বারোমাস পড়ায় মাগো

ম্যাডাম স্কুলের ঘরে


তোমার কে কে বন্ধু ছিল? নাকি ভীষণ সিরিয়াস?

মা, আরো দুদিন দাওনা ছুটি

আরেকটু উচ্ছ্বাস

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register