- 3
- 0
ব্রহ্মদৈত্যি
পুকুর পাড়ে তালগাছ তার-
উপরে ব্রহ্মদত্তির বাসা
ব্রহ্মদৈত্যি সেথায় থাকেন নিত্তি-
ভীষণ রকম খাসা।
নাচেন কাঁদেন থাকেন ভালো-
শোনেন ডিসকো গান।
ফোনটা হাতে দিনে রাতে-
কানেতে হেড ফোন।
ক্ষণেক নাচেন ক্ষণেক হাসেন-
তাল গাছেরই ডালে।
ইচ্ছা হলে মাছ ধরেন-
লাফিয়ে পুকুর জলে।
হঠাৎ যেন কেউ যেওনা-
তাল গাছের তলে।
ব্রহ্মদৈত্যি ধরলে কিন্তু নিজের-
নামটাই যাবে ভুলে।
সাবধান করে দিলাম আমি-
হক কথাটা বলে।
0 Comments.