Fri 04 September 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় জয়দেব দাস

maro news
হৈচৈ কবিতায় জয়দেব দাস

হ্যাংলা 

ও দেবাশীষ যাচ্ছো কোথায়? আজকি স্কুলের ছুটি, 

তাই কি তোমার অধীর নয়ন,

ব্যস্ত চরন দুটি।

যাচ্ছ বুঝি লজেন্স খেতে,

কিম্বা মটর চাট, 

সামলে যেও শ্যাওলা ভরা,

পিছল রাস্তাঘাট।

কদিন থেকেই বৃষ্টি হল,

জল জমেছে পথে, 

আসছি থামো ওইখানেতে,

যাব তোমার সাথে। 

পয়সা নিয়ে বুক পকেটে, 

যাচ্ছো কোথায় বল, 

মদন মামার মোমোর দোকান,

পার হয়ে যে গেল।

না হয় চলো শ্যাম গলিতে

চপ কাটলেট ভাজা, 

নানান রকম মিষ্টি ডাকে,

অপেক্ষাতে খাজা।

ও দেবাশীষ যাচ্ছো কোথায়? 

পথ কি গেলে ভুলে? 

আমায় দেখে পালাও কেন,

বলনা ভাই খুলে।

হ্যাংলা বল,পেটুক বল, 

যা খুশি কও মোরে, 

ধনু কাকুর ধোসার দোকান,

চলনা ঐ মোড়ে ।

আমায় দেখে পালায় কেবল,

কিপ্টে হলে কবে?

ভাবছি তোমার ঘাড় ভেঙ্গে আজ,

 ফুচকা খাবো তবে।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register