Mon 15 June 2026
Cluster Coding Blog

হৈচৈ গল্পে গৌতম সমাজদার

maro news
হৈচৈ গল্পে গৌতম সমাজদার

গরমে ট্যালকম পাউডার, ঝুঁকি জেনে নিন

এই গরমে ঘামাচি প্রতিরোধে পাউডার অনেকেরই নিত্যসঙ্গী। প্যাচপেচে এই তীব্র গরমে ঘেমে নেয়ে একাকার হয়ে যাই আমরা। সাথে ঘামের তীব্র গন্ধ, এমনকি জামাতে ঘামের ছোপ পড়ে যায়। তাই দেশের বাজারে ট্যালকম পাউডার আসার পর থেকে মানুষ এটা বিভিন্নভাবে ব্যবহার করছে। মনে করা হয় এতে শরীর ঠাণ্ডা থাকে। ত্বককে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করে। পাশাপাশি সুগন্ধি হিসাবেও এটা কাজ করে। কিন্তু আগে জেনে নিই এই পাউডার কি দিয়ে তৈরী? আর এটা ব্যবহার স্বাস্থ্যের পক্ষে কতটা বিজ্ঞানসম্মত? একটা সাদা মসৃণ গুঁড়ো আমরা মুখ ও শরীরে লাগাই। নারী, পুরুষ ও শিশুদের জন্য আলাদা আলাদা ধরণের পাউডার বাজারে পাওয়া যায়। এটি তৈরী হয় ট্যাল্ক দিয়ে, যা ম্যাগনেশিয়াম সিলিকেট নামে পরিচিত। ম্যাগনেশিয়াম, অক্সিজেন ও সিলিকন দিয়ে গঠিত। ট্যাল্ক ৯৫ ভাগ এবং ম্যাগনেশিয়াম কার্বোনেট ৫ ভাগ।বেবি পাউডারে ট্যাল্কের সাথে কর্নস্টার্চের মিশ্রণ মিলিত হয়। এটি ঘন করার এজেন্ট এবং লুব্রিকেন্ট হিসাবে ব্যবহৃত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় মানুষের ব্যবহৃত এই পাউডার নিরাপদ নয়। এর মধ্যে কারসিনোজেনিক উপাদান রয়েছে, যা ক্যানসারের ঝুঁকি বাড়ায়। এক ধরণের বিষও বলা যায়। এই পাউডার নিয়ে আজও গবেষণা অব্যাহত। বিশেষজ্ঞরা এর জন্য মানুষকে সতর্কও করেছিল। এখন কিন্তু চিকিৎসাবিজ্ঞানীরা স্থির নিশ্চিত হয়ে জানাচ্ছেন, এটা না জেনে ব্যবহার করলে শারীরিক ক্ষতি হতে পারে। দীর্ঘ গবেষণায় জানা যায় ইঁদুরের শরীরে পাউডার প্রবেশ করিয়ে দেখা গেছে ইঁদুরের শরীরে টিউমার তৈরী হয়েছে এবং ওটা ম্যালিগন্যান্ট অর্থাৎ ক্যানসার। তাই সতর্ক করা হচ্ছে। ইঁদুরের কোষগুলোতে এই পাউডারের ব্যবহার কারসিনোজেনিক এলিমেন্ট সংক্রমিত করেছে যা পরে ক্যানসারে পরিণত হয়েছে।

পাউডারের ছোট ছোট উপাদান ঢুকে গিয়ে এই বিপদ ঘটায়। এই পাউডার ব্যবহারে দীর্ঘস্থায়ী ফুসফুসের সমস্যা সৃষ্টি করে যাকে ট্যালকোসিস বলে। এই পাউডার শরীরে প্রবেশ করে হাঁপানি ও নিউমোনিয়া ঘটাতে পারে। এণ্ডোমেট্রিয়াল ক্যানসার ট্যালকম পাউডার ব্যবহারে বিপদ ডাকে। তাই ব্যবহার না করাই উচিত। এছাড়া এই পাউডার গায়ে মাখলে ত্বকের কোষগুলি বন্ধ হয়ে কোষগুলি মারা যেতে পারে, যা ত্বককে শুষ্ক করে ফেলে, ত্বকে rash এর সৃষ্টি করে, অস্বস্তি বাড়ায়। বাচ্চাদের ক্ষেত্রেও পাউডার ব্যবহার করা একেবারে সুরক্ষিত নয়। এক্ষেত্রে অনেকের শ্বাসকষ্ট ও ফুসফুসের সমস্যা দেখা দেয়। তাই সতর্কতার সঙ্গে খুব প্রয়োজনে ব্যবহার করুন। চিকিৎসাবিজ্ঞান ব্যবহার করতে বারণ করছে, মনে রাখবেন।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register