- 3
- 0
কাগজের নৌকা
খাতার পাতায় যত লেখা ঝোকা,
প্রতিদিন ক্লাসে গেলেই দিদিমণির বকা,
দুর ছাই ভালো লাগে না আর,
আমি চলেই যাব বাঁকা নদীর ধার,
বানিয়ে নেবো খানকতক কাগজের নৌকা এবার
খাতার পাতা সব ছিঁড়েই ফেলবো এবার,
ভাসিয়ে দেবো কাগুজে বিদ্যা যত,
জলের স্রোতে ভাসবে ওরা ইতস্তত,
যাবই আমি এবার বাঁকা নদীর ধার,
দিদিমণির বকা কানে দেব না আর।
0 Comments.