Tue 22 September 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় দীপ্তেন্দু চ্যাটার্জী

maro news
হৈচৈ কবিতায় দীপ্তেন্দু চ্যাটার্জী

আবছায়া 

সন্ধ্যা ঘাটে কালো দিঘির জলে,

আবছায়ায় কারা সবাই সাঁতার কাটে,

চশমা চোখে ঠাওর হয় না মোটে,

কারা ঘোরে ওই কালো দিঘির জলে।


রাতের বেলা পৃথিবী ঘুমোয় একা,

আলো দেয় ওই দূরের নিহারিকা,

আকাশ মালায় চাঁদের আলোর ছটা,

ঘরের ভেতর অন্ধকারে ঢাকা।


ভোরের আলো ফোটার সময় পেলে,

সবাই কেমন ব্যস্ত থাকে কাজে,

ছোটে সবাই ঘরের বাঁধন ফেলে,

দিদার সময় কাটে একা ঘরের মাঝে।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register