Sat 17 October 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় দীপঙ্কর বৈদ্য

maro news
হৈচৈ কবিতায় দীপঙ্কর বৈদ্য

স্বাধীনতার ছড়া

মেঘের দেশে ডানা মেলে

পাখির মতো ওড়া,

স্বাধীন দেশে আমরা সবাই

পড়ব মজার ছড়া।


সবুজ ঘাসে স্বাধীন দেশে

ভোরের আলো ফোটে,

নদীর কূলে হাসির গানে

হাজার শিশু ছোটে।


বাধা ছাড়া খোলা মাঠে

খেলব আমরা খেলা,

আনন্দেতে কাটবে সবার

সারাটি দিনবেলা।


নিজের ভাষায় গান গাবো

গাইব দেশের জয়,

স্বাধীন আমরা বীরের জাতি

নেই তো কোনো ভয়!

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register