Sun 26 July 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় দীপঙ্কর বৈদ্য

maro news
হৈচৈ কবিতায় দীপঙ্কর বৈদ্য

পুজো আসছে

কাদার তালে গড়ছে দেখো

জ্যান্ত জ্যান্ত মূর্তি,

নিজের মতোই দেখতে বলে

ধরছে না আর স্ফূর্তি।


আকাশ জুড়ে কালো কালো

দিনের আলো ঢাকে,

প্রতিমা ভাই বায়না দিতে

কার-বা সাহস থাকে।


ছোট্ট শিশুর খুশির আলোয়

কুদিন যাবে চলে,

তাই তো সবাই বায়না দেবে

পুজো হবে বলে।


মন্দ-ভালো এই জীবনেই

করে আসা-যাওয়া,

ঢাকের বাদ্যির সঙ্গে শুধুই

বইবে খুশির হাওয়া।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register