Sun 06 September 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় দীপঙ্কর বৈদ্য

maro news
হৈচৈ কবিতায় দীপঙ্কর বৈদ্য

ভূতের ভর্কি

দিনের বেলা বুক ফুলিয়ে

চলছে কত মানুষ,

হঠাৎ ঘুঘুর দমকা হাওয়ায়

ভয়ে সবাই লাদুস।


দুপুর রোদে তাপের ঘায়ে

ঠিক থাকে না মাথা,

তারও ওপর পুলিশ পাঁপড়

ছুটছে যেথা সেথা।


বিকেল বেলা আঁধার হলে

ঘনিয়ে ওঠা হাওয়া,

নিরাপদের আপদ বেশি

বাঁচতে ছুটে যাওয়া।


চাঁদের আলোয় ভালোয় ভালোয়

মাছ গেল সব চুরি,

বড্ড সত্যি বললাম বুঝি

রাম রাম হরি হরি।


জুজুর রাজ্যে ভূতের ভয়ে

সবাই কাটছে কুপন,

ভূতের আমি ভূতের তুমি

ভূতেই খাওয়া জীবন।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register