- 3
- 0
একটা ছড়া
একটা ছড়া মনোহরা
দিচ্ছে খুশির হামি,
বাংলার কবি ছড়ায় রবি
প্রেমটা বড়ই দামি।
একটা ছড়া দুধে ভরা
শিশুর বাড়ায় বল,
হেসে হেসে যাচ্ছি ভেসে
খেলব সবাই চল।
একটা ছড়া হচ্ছে গড়া
বর্ণমালা ঘেঁটে,
চলার তরী যাচ্ছে ছাড়ি
সাতসমুদ্দুর হেঁটে।
একটা ছড়া মাতোয়ারা
আকাশ বাতাস জুড়ে,
ছড়ার ছড়ি গড়াগড়ি
আনন্দ ফুরফুরে।
একটা ছড়া লেখাপড়া
জীবন গড়ার মন্ত্র,
আধুনিকে হচ্ছে ফিকে
হাতে হাতে যন্ত্র।
একটা ছড়া নেই কো খরা
প্রণাম সাধু-সন্ত,
ছড়া আছে, সময় পাছে
আদি এবং অন্ত।
0 Comments.