Sun 06 September 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় দীপঙ্কর বৈদ্য

maro news
হৈচৈ কবিতায় দীপঙ্কর বৈদ্য

প্রচেতার পাঠশালা

কাঁধের ওপর ছোট্ট ব্যাগ আর

পায়ে রঙিন জুতো,

পড়াশোনায় মন দিয়েছে

নেইকো কোনো ছুতো।


অ-আ-ক-খ শিখছে খুকু

বলছে ছড়া মিষ্টি, 

মায়ের সাথে খুনসুটিতে

নতুন মজা সৃষ্টি।


মায়ের চোখের চশমা খুলে

নাকের ডগায় পড়ে,

পণ্ডিতি এক চাল দেখিয়ে

বাড়ি মাথায় করে।


চশমা চোখে মস্ত মেয়ে

খুশির ডানা নাড়ে,

এমনি করে দুষ্টু খুকু

সবার হৃদয় কাড়ে।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register