Sun 06 September 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় চন্দ্রমা মুখার্জী

maro news
হৈচৈ কবিতায় চন্দ্রমা মুখার্জী

রথের মেলা

বৃষ্টি পড়ে টাপুরটুপুর,

পুকুর জলে টইটুম্বুর,

এরই মাঝে রথের মেলা,

যাচ্ছে সবাই বিকেলবেলা।

রথের মেলায় হরেক মজা –

খাচ্ছে সবাই তেলেভাজা,

টানছে দড়ি জোরে জোরে –

রথ চলেছে গড়গড়িয়ে।

পাঁপরভাজা, জিলিপি খেয়ে,

ভেঁপু কিনে যায় বাজিয়ে।

নাগরদোলা দেখেই ছোটে –

ভীড় যে আজ ভীষণ বটে।

রথ দেখা, কলা বেচা,

আনন্দেতে আজকে বাঁচা –

সাঙ্গ হল মেলা আজ,

বাড়ি ফিরে করি কাজ।।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register