জলের অপচয়
রাস্তার ধারে ছিল
একটা খোলা কল,
তাই দিয়ে বইছিল
নদীর মতো জল।
তাই না দেখে
ছোট্ট ছেলে নন্দ –
এগিয়ে এলো চট করে,
করলো তাকে বন্ধ।
এইভাবে করলে
জলের অপচয়,
একদিন সেই জল
যে শেষ হয়।
তখন যে হবে
বড়ই সর্বনাশ –
পৃথিবীর বুকে জীবকূলের
হবে যে বিনাশ।।
You must login to post a comment. Already Member Login | New Register
Copyright 2025 TechTouch টক, All rights reserved.
0 Comments.