- 10
- 0
বুদ্ধির খেল
সদ্য সেবার পাশ করেছে
ম্যাট্রিকেতে পাড়ার খোকা,
বন্ধু দলে যোগ দিয়ে সে
বললে আমি এ ত বোকা?
সারাবছর খেটেই গেলাম,
কিচ্ছুটি নাই জীবন শেষ;
বেছে নিলাম ভিন্ন পথ,
আছি এখন মজায় বেশ।
হৈ হৈ রব! তবে বললে হবে,
পেতে হলে চাই মোটা নগদ
ধরতে হলে এই গুরুকে
যেতে হবে সোজা মগধ।
ভাগ্যক্রমে পেয়েছিলাম,
এ বরাত কি সবার হয়?
হলে নির্ঘাত ফিরবে বরাত
রাতারাতি 'মা'এর কৃপায়।
আর কিছু নাই, বুদ্ধি চাই,
সর্বত্র ই টাকার খেলা;
সেদিন প্রশ্ন সাথে জবাব
অফিস ঘরে ছিল মেলা।
হেডস্যার কে বাইরে ডেকে,
সুযোগ বুঝে ফাঁকা মাঠে
ধরিয়ে দিলাম নগদনারাণ
এক্কেবারে হাতে হাতে।
পেয়ে গেলাম চাবিকাঠি,
হোল ফল রাতারাতি।
উদরে গেল পরীক্ষা টা
বাঁচল এ যাত্রায় জীবনটা।
0 Comments.