Sun 25 October 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় অঞ্জলি মুখার্জী

maro news
হৈচৈ কবিতায় অঞ্জলি মুখার্জী

আসছে পূজো

আসছে মোদের মা দুর্গা 

তার সাধের বাপের বাড়ী।

এই সময়ে কোর নাকো

কক্ষনো কেউ ভুলটি করে 

কারো সাথে আড়ি।

বাবা মা ভাই বোনে তে

থাকবে মিলে মিশে।

দেখবে 'মা'কে আনন্দে তে

দেখো,'মা' রয়েছেন হেসে।

সারা বছর ধরে মোরা

থাকি অপেক্ষায়,

শরৎ এলেই তার পদধ্বনি 

বাতাস বার্তা পাঠায়। 

নতুন আলো ঠিকরে পড়ে 

জীবন হয় যে আলোকিত।

সেই আলো সাথেই বাঁচব মোরা,থাকব উল্লসিত।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register