Sun 06 September 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় অঞ্জলি মুখার্জী

maro news
হৈচৈ কবিতায় অঞ্জলি মুখার্জী

রথযাত্রা

পটলা মামার কানের ব্যামো। 

এক বললে দুই শোনে, 

সাঁতরাগাছি বললে পরে তার, 

সাতগাছি যায় কানে।   

সে হোল এক গল্পকথা।  

এবার বলি, তার মনের ব্যথা-   

ছোট্ট বেলায় শিখতে সাঁতার 

বোস পুকুরের জলে,   

নেমেছিল সঙ্গী সাথে।  

ছিল, জনা পাঁচেক দলে ।   

সেদিন ছিল রথযাত্রা,  

জলে সব করছে হুড়োহুড়ি 

যেতে হবে রথের মেলায়, 

সব ওঠরে তাড়াতাড়ি । 

হঠাৎ মামা যায় তলিয়ে 

সবার চোখকে দিয়ে ফাঁকি ,  

ঘাটের পাড়ে দাঁড়িয়ে ছিল 

শ্যাম দারোগার কাকী। 

জলে নেমে এক হ্যাঁচকায়। 

টেনে তোলে পটলা টাকে। 

দাঁড় করিয়ে এক পেট জল 

বের করলে নিমেষে।   

নেচে কেশে হেঁচকি তুলে।  

মামার প্রাণ টা বাঁচে শেষে।  

শেষ রক্ষা হলেও কিনা,   

মামার কানটা হোল কালা; 

রথযাত্রার পাপর ভাজা।  

রইলো শিকেয় তোলা।  

আসছে বছর আবার হবে  

রথের মেলায় পাপর ভাজা।  

সঙ্গে হবে রসমালাই,   

পরাণ মোদক ভাজবে গজা।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register