Mon 15 June 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় অঞ্জলি মুখার্জী

maro news
হৈচৈ কবিতায় অঞ্জলি মুখার্জী

ই বন্ধুর রোজ নামচা

সেদিন ভোরে পাড়ার মোড়ে  

হলো দেখা এক্কেবারে, 

মুখোমুখি বন্ধু দুইয়ে।  

গল্প ফাঁদে বেশ জমিয়ে।   

বন্ধু দু'জন ছাগল বিড়াল।  

হয় যে দেখা সকাল বিকাল  

ছাগল বললে যে কপাল।  

পালিয়ে গিয়েও নাই নিস্তার। 

পড়বে কাটা কখন গর্দান 

তুমি তো ভাই আছ সুখে।  

মাছের কাঁটা পড়ছে মুখে।  

পালিয়ে গিয়েও হেথা হোথা। 

ভাগ্যক্রমে ছিঁড়লে শিকে,   

আর কে দেখে পোয়া বারো।   

যদি বা না ধরা পড়ো।   

ষষ্ঠ বাহন তুমি কিনা,  

কাটবে না কেউ গলা খানা।  

যদিও করো হেঁসেল চুরি     

পড়বে পিঠে লাঠির বাড়ি।  

কাটাও জীবন এমন সুখে।  

দুঃখের কথা আর বলব কত 

আছি আমি মরণ দুখে।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register