Thu 15 October 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় অশোক কুমার ঘোষ

maro news
হৈচৈ কবিতায় অশোক কুমার ঘোষ

মায়ের ভাষা 

টলতে টলতে চলতে চলতে 

আলতো করে মায়ের আঁচল 

ধরতে গিয়ে বলতে বলতে 

ম-অ-অ-আ মা -মা মা -মা !

মা শুনে কেবল হাসতে হাসতে 

ভালো আমায় বাসতে বাসতে

আদরে চুমু লাগলো শুধু খেতে!


এমনি করে হয়তো মায়ের ভাষা বলা 

দুটি তাঁর হাত ধরেই আমার চলা।

আর কোথায় আছে এমন মধুর ভাষা 

ঠিক যেন গো মায়ের দুধের গন্ধ মেশা !


যাঁরা এই মায়ের ভাষার রাখতে মান

শহীদ হলেন করেছিলেন জীবন দান;

চরণে তাঁদের লাখো লাখো সেলাম 

চরণে তাঁদের লাখো লাখো সেলাম!

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register