Thu 15 October 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় অশোক কুমার ঘোষ

maro news
হৈচৈ কবিতায় অশোক কুমার ঘোষ

রবি ঠাকুর 

তোমার জন্ম দিন হররোজ 

জেনেছি আমি,করেছি খোঁজ!

তোমার জন্ম দিন রোজ রোজ!


সুবিধা গুলো কি তুমি জানো?

তোমরা সবাই মানো আর না মানো 

মনে মনে শান্তি পাবে অনেক জেনো !


তোমার স্মরণে তোমায় মননে 

প্রভাতী তোমার গানে গানে 

চিত্ত শুদ্ধি হবেই আয়োজনে !

 

ঠাকুর তুমি, তুমি হে জীবন দেবতা 

তুমি যে এ হৃদয়ে পূজ্য শ্রেষ্ঠ বিধাতা

জীবন গড়িয়া তুলিতে মহান রচয়িতা!


কেমনে,বলো পূজিব চরণ তোমার!

পুষ্পে পুষ্পে ভরিয়ে দিলেও চরণ হার 

হার মানি আমি পরায়ে হার মানা হার !


হার মানা হার 


Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register