Sun 13 September 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় অশোক কুমার ঘোষ

maro news
হৈচৈ কবিতায় অশোক কুমার ঘোষ

অন্য একটি মোরগের কাহিনী 

এই বছরে পূজোর ঠিক কিছু দিন আগে,

দেশি মোরগ খাওয়ার বাসনা খুব জাগে ।

মস্ত বড়ো একটি মোরগ নিলাম কিনে

ফিরলেম গৃহে বড়োই প্রসন্ন মনে ।

পায়ে তার দড়ি বেঁধে দিলেম কষে

দানাশস্য দিল ছড়িয়ে ছোটো মেয়ে এসে।

হেসে হেসে করলো কত্তো আদর তাকে;

ডেকে ডেকে দেখায় কাছে পায় সে যাকে।

রোজ সকালে ডাকে মোরগ কোকর কোক 

শুনে যে তার হলো ভোরে ওঠার ঝোঁক।

চাল ডাল যা পায় সে দেয় যে ছড়িয়ে

আনন্দে মোরগ বাবু খায় গো সব কুড়িয়ে।

বাবু খানি তাকে পেয়ে বেজায় খুশি 

যেন সে তার আদরের মান্টু পুশি ।

কোলে বসে কতো যে আদর খায়,

গা জ্বলে যায় , মুখে ও চুমু খায়!

সপ্তমীতে উঠেছি আমি খুব ভোরে 

আজ দেশি মোরগ খাবো আয়েশ করে।

উঠে দেখি মোরগ ছোট মেয়ের কোলে 

কেড়ে নেবো কেমন করে মায়ের ছেলে!

এমনি করে নবমী দশমী করলো সে পার,

দেশি মোরগ খাওয়ার স্বপ্ন হলো যে ছাড়খার!

সেই মোরগ বাবু আমার বাড়ি করে যে রাজ!

তাঁর খাবার জোগানো হয়েছে এখন আমার কাজ!

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register