- 3
- 0
হরপা বানে
হরপা বানে বাবা মা গেছে ভেসে
দুটো দুধের শিশু
একটির পিঠে আরেকটি
হাটছে আর কাদছে
কেউ তো কাছে ডাকছে না ভালোবেসে।
শৈশব তাদের বড় কঠিন
দেহ দুটি বড় ক্লান্ত মলিন
কোথায় তাদের যেতে হবে
জানেনা ঠিকানা!
পাহাড়ী পথে যেতে যেতে
হঠাৎ এক মা এসে ধরে তাদের হাত,
একটি কোলে, একটি কাধে
চলে তারা নুতন মায়ের সাথে!
তার বাছা যে ভেসে গেছে কোন দরিয়ার তীরে,
নুতন মা নুতন বাছা ফিরছে নুতন নীড়ে!
0 Comments.