Mon 24 August 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় অশোক কুমার ঘোষ

maro news
হৈচৈ কবিতায় অশোক কুমার ঘোষ

রবি ঠাকুর গো 

রবি ঠাকুর গো,

আমি সাঁওতাল ছেলে তুরিয়া আছি বটে 

লোকে বলে আমার নাকি বুদ্ধি নাই এ ঘটে!

আমি ঘরের খেয়ে বনের মোষ তাড়াই 

তুই যেখান যেখান আছিস দাঁড়ায়ে,

মাথায় ছাউনী নাই বটে!

আমি ভিজে মায়ের আঁচল দিয়ে 

তোর মুখটো,শরীরটো মুছায়ে দিই বটে!

খুব খারাপ লাগে বটে,

আমার নাকি বুদ্ধি নাই ঘটে!

পাখিগুলার কি আর ঞ্জান আছে বটে!

ওদের বুদ্ধি নাই ঘটে!

মাথায়,শরীলে সবখানে নোঙরা করে বটে!

বাবু মশাইরা শুধু চেয়ে চেয়ে চলে যায় বটে!

কেউ এগুয়ে আসেনা !

তোমার সহজ পাঠ 

আমি পড়েছি।

'ছোটো খোকা বলে,অ আ 

শেখেনি সে কথা ক ওয়া ! '

আমি তোমার ব ই পড়েছি গো 

তোমার গান শুনে গেয়েছি গো !

তোমারে বড় ভালো বেসেছি গো !

তুমার গায়ে নোঙরা লাগলে আমার গায়ে লাগে!

তুমার মতোন মানুষ আর কুথায় পাই ,

আমি তোমার গান শুনে গাই ,

তুমি রবে নীরবে হৃদয়ে মম!

তুমি রবে নীরবে হৃদয়ে মম।

মোবাইল ফোনে শুনে শুনে 

গুনগুনিয়ে তোর গানে গানে!

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register