- 3
- 0
ইঁদুর ব্যাটা
পানকৌড়ি গান ধরেছে ---
স্নান করেছে কে !
দুই হাত তুলে ধেড়ে ইঁদুর
নাচতে লেগেছে !
নাচন কোদন সাঙ্গ হলে
পৈতা পরেছে !
বলে ' আমায় দাও পূজা দাও
গনেশ বলেছে !
আমায় পূজা করলে পরে
গনু আসিবে ---
নইলে পরে তোমরা দেখ
বানে ভাসিবে ! '
এ দেয় কলা ও দেয় ছোলা ;
ভাবে ' শুঁড়টা দুলিয়ে
গনেশ দাদা এসে যাবে
দুঃখ ভূলিয়ে ! '
গনেশ দাদা এলেন ঠিকই
কাপড় ছেঁড়াফাড়া !
ইঁদুর ব্যাটা মুচকি হাসে :
আমিই করি সাড়া !!
0 Comments.