- 5
- 0
সত্যের জয়
সদা সত্য কথা বলিবে,
সত্য পথে চলিবে,
দুর্গম বড়ো এ পথ জেনো
তবু সত্যকে ভালবেসো।
লড়াই করো মিথ্যার সাথে
সত্যের পথ ধরে
সত্যকে ঢেকে,মিথ্যা দেবে কত না প্রলোভনে।
সারা বিশ্বে মিথ্যার জালে কতজন ফাঁদে পড়ে
মরীচিকা ভেবে আলেয়ার পিছে
ছুটে ছুটে তারা মরে।
মিথ্যা,ভন্ডামি,ভাঁওতা দিয়ে মানুষকে বশ করে
"মিথ্যা" প্রলোভনে ভাল কেনাবেচা মানুষের বিশ্বাসে।
অপ্রতিরোধ্য বড় কঠিন "মিথ্যা" রহস্যময়
ক্ষমতার বলে মিথ্যা,সত্যে
রূপান্তরিত হয়।
মিথ্যাকে প্রশ্রয় দেওয়া কখনও উচিত নয়
এ কথা সকলে জানি ,সঠিক মনে হয়।
সত্যকে প্রতিষ্ঠা করা বড় অপরাধ
সত্য জেনেও চুপ করে থাকে আজকের এই সমাজ।
পারেনি অভয়া সত্যকে ঢেকে মিথ্যার অন্তরালে
অর্থ লোভে যোগ দেয়নি অর্থ পিশাচের দলে।
বড় নৃশংস,পৈশাচিকভাবে নরপশুর দল
জীবন তার কেড়ে নিয়েছিল ক্ষমতাসীন দল।
মিথ্যার পর্দা ফাঁস হয়েছে,চলছে সত্যের উদ্ঘাটন
সাধুবেশে যারা অভয়ার উপর করেছিল নির্যাতন।
তবু ভালবাসা আর বিশ্বাসে
আঁকড়ে রেখো সত্যকে ধরে।
একদিন সত্যের ভোর আনবে জয়
এ কথাতে কোন নেই সংশয়।
দেখ না চেয়ে বাংলার বুকে
মিথ্যা চলে গেছে মুখ ঢেকে।
সত্যের পথে জীবন গড়ো
দুঃখ কষ্ট সহ্য করো।
সকল কষ্ট যাবে না বৃথা
দূর হয়ে যাবে সব মিথ্যা।
সত্যম,শিবম, সুন্দরম মন্ত্র
বদলে দেবে বিশ্ব মানচিত্র।
0 Comments.