- 7
- 0
বাইশে শ্রাবণ
এই ধরাতে মানব জনমে হয়েছি মোরা ধন্য
মহামানব হয়ে কর্মে কেহ রেখেছেন তার চিহ্ন।
জন্মিলে মরিতে হবে একথা চিরসত্য
প্রকৃতির এই অমোঘ নিয়মে আমরা সকলে যুক্ত।
এই মহাপ্রাণের আবির্ভাব ধরায় পঁচিশে বৈশাখে
বসুন্ধরার কোল আলো করে আঠেরশো একষট্টি সালে।
আকাশবাণী হয়েছিল
মহামানবের শুভ জন্মে
রত্নগর্ভা বিধাতার বুক ভরে গিয়েছিল গর্বে।
বিশ্বের রবি বিশ্ব কবি সার্থক তাঁর জনম
মহামানব রবি ঠাকুরের সফল জীবন-দর্শন।
তেরশ আটচল্লিশ সালের বাইশে শ্রাবণ তাঁর প্রয়াণ দিবসে
বাক্ হারা ছিল বিশ্ব, মহামানবের শোকে।
বিশ্বকবি নতমস্তকে প্রণাম করি চরণে
নিবেদন করি তোমারই রচিত কত না গানে গানে।
"নয়ন সমুখে তুমি নাই,নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই"
হে মহামানব "তুমি রবে নীরবে হৃদয়ে" মৃত্যু তোমার নাই।
0 Comments.