Sat 17 October 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় আশীষ কুমার চক্রবর্তী

maro news
হৈচৈ কবিতায় আশীষ কুমার চক্রবর্তী

দেশের ভবিষ্যত 

শিশুবেলায় পরমানন্দে শুয়ে মায়ের কোলে 

ঘুম পাড়ানী গানের সুরে যেতাম ঘুমের দেশে।

অ, আ, ক, খ, A, B, C, D মায়ের প্রথম শিক্ষায়

জীবনের সুর, ছন্দে ভরেছে জননীর মমতায়।


এক,দুই করে বছর পেরিয়ে সময়ের তালে তালে

কিশোর পেরিয়ে যৌবন কখন এসেছিলো জীবনে।

প্রেম, ভালবাসা,সুখের সংসার 

সব কিছু মায়া মহামায়ার, 

সুখের ঘরে স্ত্রী,পুত্রের সাথে কাটছিল বেশ সুখের ঘর।

জানি না কেমনে কিসের টানে

গর্ভজননীকে ছিলাম ভুলে।

তোমরা যারা শিশু,কিশোর আগামী ভারতবর্ষে

দেশকে তোমরা সুন্দর করে গড়বে ভবিষ্যতে। 

গর্ভজননী,দেশজননীকে শ্রদ্ধাচিত্ত মনে

সারা জীবন অন্তরে রেখ হৃদি পদ্মাসনে।

সত্য, সুন্দর ভারতমাতা তোমাদের পরশে 

জগতসভা আলো করে থাক সোনার সিংহাসনে।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register