Sun 06 September 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় আশীষ কুমার চক্রবর্তী

maro news
হৈচৈ কবিতায় আশীষ কুমার চক্রবর্তী

চিরসত্য 

মন্দ,ভাল মিশে রয়েছে সকলের জীবনে

ভালোর কদর বোঝা যেত কি "মন্দ"টা না থাকলে!

আলো,আঁধার, সুখ,দুঃখ, রোদ বৃষ্টি ভরা

বিশ্ব সংসারে নিত্য চলেছে এমনই মজার খেলা।

সুখে মেতে ওঠে নব সৃষ্টিতে

কেউ দুখে কাঁদে হারানোর শোকে।


আঁধার ঘরে কেহ থাকে পড়ে

আলোর পায় না দেখা

চকিতে আঁধার আলোকে ঢাকে ভাগ্যের এই লেখা।

পরিবর্তন আসে মানব জীবনে বয়সের সাথে সাথে

শিশু,কিশোর,তরুণ, যুবক হারায় বার্দ্ধক্যে এসে।

সুখ,দুঃখের তালে তালে,আসা যাওয়া এ জীবনে

বেদনা,ষ্ফুর্তি,আনন্দগান ভরে আছে মহাবিশ্বে।

তর্কাতর্কি,ঝগড়াঝাঁটি থাকবে পাশাপাশি

জীবনের ভালবাসা নয়তো হবে মেকি।

সৎ,অসৎ,ভন্ড ,সাধু,সত্য মিথ্যার সাথে

অন্তরের ভালবাসা রবে ,

পরমেশ্বর বিশ্বাসে।

প্রকৃতির সুরে,জগত সংসার

দেখি আমি দু নয়নে

সত্য,সুন্দর রূপে খুঁজে পাই পরমাপ্রকৃতিকে।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register