Sun 06 September 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় আশীষ কুমার চক্রবর্তী

maro news
হৈচৈ কবিতায় আশীষ কুমার চক্রবর্তী

আমাদের ছেলেবেলা

পুরানো সেই ছেলেবেলা কোথায় গেছে হারিয়ে

স্মৃতি হয়ে আজো ছোটবেলা চোখের সামনে ভাসে।

আবোল তাবোল, ঠাকুরমার ঝুলি সকলের ভালবাসার 

আজকালকার ছেলেমেয়েরা সময় পায় না পড়ার।

রামায়ণ,মহাভারত পড়েনি কখনও "শিশুসাথী","শুকতারা"

"বাঁটুল দি গ্রেট"", হাঁদা ভোঁদা" র গল্প জানে না শিশুরা।

খেলার মাঠ,পার্ক নেই কোথায় শিশুর দল

প্রমোটারের দখলে তৈরি হয়েছে সারি সারি বহুতল।

গ্রীষ্মকালে ফুটবল পা'য়ে ব্যাট,বল হাতে শীতে

আমাদের সেই ছোটবেলা কল্পনাতে ভাসে।

শিশু,কিশোর, কিশোরীরা আজ বড় অসহায়

মোবাইল ফোনে দিনরাত কার্টুন দেখে কাটায়।

খেলার সাথী নেই তো ,তারা নিঃসঙ্গ একা

পিতামাতারা খোঁজ রাখেন না তাদের মনের যন্ত্রণা।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register