Fri 27 November 2026
Cluster Coding Blog

হৈচৈ ভৌতিক গল্পে অশোক কুমার ঘোষ

maro news
হৈচৈ ভৌতিক গল্পে অশোক কুমার ঘোষ

হামদো আর মামদো ভুতের গল্প 

অষ্টম পর্ব 

পরের দিন অষ্টমী। সন্ধ্যা হতে না হতেই চারিদিকে ঢাক ঢোল কাঁসরের আওয়াজ আর উচ্চ স্বরে মাইকের আওয়াজ। কান পাতা দায়। কুচু আর মুচুর তো খরগোশের মতো কান। দুই ভাই বোনের ঘুম ভাঙতেই তারা তাদের বাবাকে মাকে ডাকতে লাগল।

"ও বাবা,ও মা,ওঠো না! এতো শোড়গোল কেন বলো না?'

ধড়ফড় করে শাকচুন্নি উঠে পড়ে। বলে,

"কি ব্যাপার হোলো চৌদিকে হট্টগোল!"

তখন মুচূ বলে, 

তোমার কানে কি কিছু ঢোকে না 

এতো ঢাক ঢোল কাঁসর শোনো না!

আজ দুগ্গা মায়ের অষ্টমীর পূজা 

আনন্দে সবাই করে কতো মজা !


তাই তো, আমি তো ভুলে ই গিয়েছিলাম!

কিগো শুনছো? সে হামদো জোরে জোরে‌ ধাক্কা দেয়। 

হামদো হুড়মুড় করে উঠে পড়ে বলে,

"কি হয়েছে শাকচুন্নি 

আমাকে কি বলবে নি!"


"আরে এতো জোরে জোরে‌ নাক ডাকার শব্দ! যেন ঘরে বজ্রাঘাতে রং আওয়াজ কি করে শুনবো বলো?"


"এইতো উঠে পড়েছি। এবার তো বলো।"

কি আর বলবো , তুমি কী কানে কানে কম শোনো ?

সবাই চিৎকার চেঁচামেচি শুনে উঠে পড়ে। দেখে ধুধুনিয়া পাহাড়ের নিচে সমতলে চারিদিকে মায়ের পূজা হচ্ছে। সবাই মিলে ঠিক করে যে সেদিন পাহাড়ের নিচে পূজা পরিক্রমায় যাবে। সবাই খুব দ্রুত খাওয়া দাওয়া ভুলে দুগ্গা ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে।

সবাই মানুষের বেশে নূতন পোষাকে সজ্জিত হয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে।

এদিকে সন্ধ্যায় কুচূ আর মুচুর খুব ক্ষিদে পায়!

তারা খাওয়ার বায়না ধরে! হামদো নিচে এক রেস্টুরেন্টের থেকে এক গামলা মোগলাই পরোটা চুরি করে কুচু আর মুচুকে খেতে দেয় ! নিজেরাও ছটা আটটা করে মোগলাই খেয়ে টিফিনের পর্ব সাঙ্গ করে ঠাকুর দেখতে শুরু করে!

ঢাক ঢোল কাঁসরের আওয়াজে কান পাতা দায়। তার সঙ্গে মাইকের আওয়াজ।‌আবার যেতে দেখে বেশ কয়েকটি ছেলে মিলে বাজি ফাটিয়ে আনন্দ করছিল।‌ তা দেখে কুচু আর মুচুর বাজি পোড়ানোর শখ হয়। বায়না করে, বাবা বাবা, রঙমশাল, চরকি বাজি এনে দাও না 

আমরা ও বাজি পোড়াবো !

"মানুষের ছানা বাজি পোড়ানো নেই মানা,

আমরা ভূতের ছানা বাজি পোড়ানো মানা?'

"ঠিক আছে, এতো পাকা পাকা কথা বলতে হবেনা 

একটু দাঁড়াও, বাজি আনি, করবো নাকো মানা!"

হামদো হাওয়াই বাজির মতো উড়ে যায়। কিছু ক্ষণের মধ্যেই দুই ঝুড়ি বাজি এনে হাজির।এতো বাজি দেখে কুচু আর মুচু আনন্দে লাফাতে শুরু করলো।

তার পর একটা ফাঁকা জায়গা দেখে তারা বাজি পোড়াতে শুরু করে!

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register