Wed 11 November 2026
Cluster Coding Blog

হৈচৈ ভৌতিক গল্পে অশোক কুমার ঘোষ

maro news
হৈচৈ ভৌতিক গল্পে অশোক কুমার ঘোষ

হামদো আর মামদো ভুতের গল্প 

ষষ্ঠ পর্ব - 

এদিকে সকাল হয়ে আসছে দেখে হামদো আর মামদো বৌ বাচ্চা নিয়ে যে যার গুহা ঘরের দিকে গেল। গিয়ে চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়লা ।

ঐ দিন সন্ধ্যায় মামদো নিচের লেক থেকে বড়ো বড়ো ভেটকি মাছ খান দশ বারো ধরে নিয়ে এল। ‌গুয়েপেত্নী‌ আর শাকচুন্নি মাছ গুলোকে বড়ো চুলায় কাঠ বিছিয়ে তার উপর সাজিয়ে দিয়ে আবার উপরে শুকনো কাঠ দিয়ে আগুন ধরিয়ে দেয়। মিনিট পাঁচেক পর জ্বলন্ত কাঠ সরিয়ে মাছগুলোকে বার করে পরিষ্কার করে লেকের জ্বলে হালকা করে ধুয়ে নানান রকম পাহাড়ী মশলা মাখিয়ে অল্প তেলে ভাজা ভাজা হলে 

বিশাল লোহার কড়াই থেকে তুলে গোটা গোটা ভেটকি মাছ বড়ো বড়ো বুনো মানকচু পাতায় কুচু আর মুচুকে একটি করে দিল। হামদো আর মামদোকে দুটি করে এবং শাকচুন্নি ও গুয়ে পেত্নী দুটি করে নিল। সবাই একসাথে পাহাড়ের চূড়ায় বসে মশলা ভেটকি দিয়ে সন্ধ্যা রাতে টিফিনে মেতে উঠল।‌ 

হামদো বললো, 'জানিস ভাই এমন মশলা ভেটকি বহুদিন পরে খেলাম। খুব সুন্দর হয়েছে। তোর বৌটা কিন্তু রান্না করে ভালো।'

শুনে তো গুয়ে সোনা বড়ো বড়ো মুলোর মতন দাঁত বের করে হাসতে লাগলো। তখন শাকচুন্নি নাকি সুরে বলতে লাগলো, "ও গুয়ে সোনা, দেখো, দেখো! তোমার দাদা, আমার হাদা, কি বলে দেখো!"

গুয়ে সোনার খুশি আর ধরে না। লজ্জায় ঘোমটা টেনে নিয়ে শাকচুন্নির দিকে মুখ ঘুরিয়ে বললো, "জান দিদি আজ রাতে কি খাওয়াবো জানো?" 

 "কী রাধবি রাতে? খেয়ে যেন না পারি ভুলতে!"

 "দিদি গো দিদি, আমার দিদি সোনা এখন আমি কিচ্ছু টি কবোনা।" 

'ঠিক আছে গো বোনু এবার রান্নাঘরে গেনু !'

"ওগো দিদি সোনা গুহায় বিশ্রাম করো না!"

"ঠিক আছে আমি গুহায় বিশ্রাম নিতে যাচ্ছি। তুই একা একাই রান্না কর্!"     

এই কথা বলে শাকচুন্নি কুচু মুচুকে ডেকে নিয়ে গুহা ঘরের দিকে গেল। এদিকে হামদো আর মামদো দুই ভাই মিলে বুনো শুকরের সন্ধানে ধুধুনিয়া পাহাড়ের একটু নিচে জঙ্গলের মধ্যে ঢুকল। কিছু ক্ষণের মধ্যেই দুই ভাই মাঝারি সাইজের চারটে শুকর মেরে গুহায় দিকে গেল। দুই ভাই মিলে শুকরের মাংস ছোট বড়ো টুকরো করে রান্না ঘরের দিকে গেল। গুয়ে পেত্নী যত্ন করে সেই শুকর রান্না করে ডাক দেয়, কুচু মানা, মুচু মান্না, এসো খাবে এসো।

এদিকে বাংলায় চারিদিকে দুর্গোৎসব চলছে। দ্বিতীয় সপ্তমীর সন্ধ্যার খানিক পরেই টিফিনের পর বায়না করতে শুরু করেছিল, 

"আমাদের ঠাকুর দেখতে নিয়ে যেতে হবে। নিচে মানুষের দল বৌ বাচ্চা কাচ্চা নিয়ে দলে দলে সব ঠাকুর দেখতে বেরিয়েছে। আমরাও সবাই মিলে ঠাকুর দেখতে যাবো।"

শুনে গুয়ে পেত্নী তো এক কথায় রাজি হয়ে গেল। সে মামদোকে সোহাগ করে বললো, "মামসোনা, মামসোনা ঠাকুর দেখতে চলো না !" 

ওতো মানুষের দুগ্গা পূজা! আমাদের কি যাওয়া ঠিক হবে? তখন মামদো ভুত হাসতে হাসতে বলল,

"দেখ্ ভাই পূজো সবার দুগ্গা পূজো বড়ো মজার! ছোট বড়ো কোনো ভেদ নাই সকলে মিলে নাচে আর গায়!"

হামদো শাকচুন্নিকে বললো, চলো চলো। গুয়ে পেত্নী মেকআপ করতে বসে গেল দুগ্গা ঠাকুর দেখতে যাবে বলে। সে শাকচুন্নিকে বললো,ওদিদি তাড়াতাড়ি এদিকে এসো। তোমাকে ও সাজিয়ে দিই। কিছু ক্ষণের মধ্যেই সবাই সেজে গুজে তৈরি হয়ে গেল। এরপর শাকচুন্নি যাদুকাঠি বার করে সবাইকে বললো, তোমরা সবাই এর ওপর চেপে বসো। আমরা কলকাতা যাবো দুগ্গা ঠাকুর দেখতে। তখন গুয়ে পেত্নী বললো, ঠাকুর দেখতে কলকাতা যাওয়াই ভালো। কত্তো বড়ো বড়ো ঠাকুর হয়, আমার বাপ গল্প করতো। চলো আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হবে। দিদিভাই, দিদিভাই তোমার জবাব নাই!

এরপর হামদো, মামদো দুই ভূতো আর শাকচুন্নি, গুয়ে পেত্নী আর কুচু মুচুকে নিয়ে যাদু লাঠিতে চড়ে বসলো। শাকচুন্নি বললো, "সন্তোষ মিত্র স্কোয়ার, কলকাতা" তিন বার জোরে জোরে‌ ! যাদুলাঠির কি আশ্চর্য ক্ষমতা! রকেটের গতিতে ছুটে চললো কলকাতার দিকে।কুচু আর মুচুকে শান্ত করে রাখা মোটেও সহজ কাজ নয়। এমন লাফালাফি করে খুনসুটি করছিল যে কি বলব। যাদু লাঠিতে দুর্ঘটনা ঘটিয়ে ছাড়তো যদি না হামদো জোর করে চেপে ধরে রাখতো। কয়েক মিনিট পরেই তারা সন্তোষ মিত্র স্কোয়ার কলকাতায় গিয়ে পৌঁছালো। তারপর তারা ভূতের মন্ত্র আওড়ালো। "হঙ বঙ চঙ মানব সঙ ঢঙ‌ !"

একসঙ্গে জোরে জোরে‌ মন্ত্র আওড়ালো আর সবাই নুতন নুতন পোষাকে সজ্জিত হয়ে মানুষের রূপ ধরলো! কি অবাক করা কান্ড! তারপর হাত ধরাধরি করে ঠাকুর দেখতে বেরলো। কুচু আর মুচুকে সামলানো যায় না। কুচু তো আর একটু হলেই মোটর গাড়ি চাপা পড়তো।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register