Sun 16 August 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় অভিজিৎ দত্ত

maro news
হৈচৈ কবিতায় অভিজিৎ দত্ত

স্বাধীনতা 

স্বাধীনতা মানে স্বপ্নপূরণ

স্বাধীনতা মানে আশা 

স্বাধীনতা মানে ভালোভাবে 

বেচেঁ থাকার প্রত‍্যাশা ।


স্বাধীনতা মানে মুক্তি 

স্বাধীনতা মানে আত্মহুতি 

স্বাধীনতা মানে আমার কাছে 

এক দারুণ অনভূতি ।


স্বাধীনতা মানে শুধু খুশি নয় 

স্বাধীনতা মানে ত‍্যাগ 

স্বাধীনতা মানে অপরকে সাহায্য করার ,সংগ্রামের ডাক ।


স্বাধীনতা মানে প্রতিকার 

বিরুদ্ধে যে কোন অন‍্যায়,অবিচার 

স্বাধীনতা মানে উন্নয়ন 

যে কোন দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম।


স্বাধীনতা শহীদের আত্মবলিদান

এদের স্মরণে সকলকে 

এক হতে জানায় আহ্বান ।

স্বাধীনতা দিচ্ছে ডাক 

সকলে আত্মশক্তিতে উঠে দাঁড়াক।


প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর 

রবীন্দ্রনাথ, তুমি সত্যিই ছিলে 

এক বিষ্ময়কর প্রতিভা 

গান,নাটক, লেখা,ছবি ও কবিতা

সবেতেই ছিল তোমার 

বিষ্ময়কর প্রতিভার ছোঁয়া।


তুমি ছিলে বিশিষ্ট শিক্ষাবিদ, দার্শনিক 

তুমি ভীষণ ভালোবাসতে প্রকৃতিকে 

চেয়েছিলে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য করে

 আমাদের গড়ে তুলতে। 


তুমি বুঝেছিলে নগর সভ‍্যতার 

ভয়াবহ পরিণামের  কথা 

তাই তো বলেছিলে,দাও ফিরে সে  অরণ্য 

লহ এ নগর।


তুমি ছিলে ভারত তথা এশিয়ার 

প্রথম নোবেল বিজেতা 

বিশ্বভারতী,শান্তিনিকেতন সহ

অনেক কিছুরই প্রতিষ্ঠাতা। 

তুমি ছিলে দেশপ্রেমিক 

দেশ নিয়ে রচনা করেছিলেন 

অনেক গান ও কবিতা ।


তুমি আমাদের আশা ও ভরসা 

তোমার গান  ও লেখা থেকেই পাই

জীবনে এগিয়ে চলার প্রেরণা।

তাই বাইশে শ্রাবণ তোমার প্রয়াণ দিবসে

তোমাকে অন্তর থেকে জানাই

 আমার প্রণাম, ভক্তি ও শ্রদ্ধা।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register