Sat 10 October 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় অভিজিৎ দত্ত

maro news
হৈচৈ কবিতায় অভিজিৎ দত্ত

দেবী দুর্গা

পুরাকালে দেবী দুর্গা রণরঙ্গিনী রূপে

অসুরকে করেছে বধ 

অথচ আমাদের জ‍্যান্ত দুর্গা আজ 

অসুরদের হাতে ক্ষত বিক্ষত হয়ে হচ্ছে শব।


জ‍্যান্ত দুর্গারা চিরকাল দিয়ে যায় শ্রম

তাদের কথা সমাজে ভাবে কয়জন?

জ‍্যান্ত দুর্গার থেকে মুখ ফিরিয়ে

মাটির দুর্গাকে যারা পূজো করে

তাদের উপর সত‍্যিই কী মা দুর্গা কৃপা করে?


তাই মা দুর্গার রূপ ধরে যে মেয়েরা 

আছে আমাদের ঘরে ঘরে 

তাদের যত্ন নাও ভালো করে।

পূরণ করো তাদের স্বপ্ন 

দেখবে সুযোগ পেলেই

ঐ মেয়েরাও যেমন দুর্গা হতে পারে

অসুরদেরও তেমন জব্দ করতে পারে।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register