- 24
- 0
ভারতের ইতিহাসে বিশ্বাসঘাতক
আমাদের দেশ বীর যোদ্ধাদের দেশ, মহান দার্শনিক ও চিন্তাবিদদের দেশ। সেই সঙ্গে আমাদের দেশ বিশ্বাসঘাতকদের দেশ। ইতিহাসের পাতায় সেই বিশ্বাসঘাতকদের কথাও লেখা আছে ।
জয়চাঁদ বা জয়চন্দের কথা কে ভুলতে পারবে? তার জন্যই ১১৯২ সালে তরাইনের যুদ্ধে রাজা পৃথ্বীরাজ চৌহানের পতন হলো..। দিল্লিতে সুলতানি শাসন শুরু হলো..। ১৫৬৫ সালে তালিকোটায় গিলানি ভাইদের বিশ্বাসঘাতকতায় ও আত্মঘাতী প্ররোচনায় পতন হলো মহান বিজয়নগর রাজ্যের। রামরায় নিহত হলেন ।.. বিদার, বাহমনি ও আহমেদনগরের মিলিত বাহিনী বিজয়নগর রাজ্যের রাজধানী হাম্পি নগর বিধ্বস্ত করলো।
আরো পরে ঝাঁসির রাণী লক্ষ্মীবাঈয়ের দেবরের বিশ্বাসঘাতকতার জন্য ঝাঁসি সম্পুর্ণ রূপে ব্রিটিশদের হস্তগত হলো।.. তার কয়েকশো বছর আগে বাংলায় মিরজাফরের বিশ্বাসঘাতকতার ফলে ইংরেজ শাসন কায়েম করলো বাংলায়। তাই আজও আমাদের দেশে ' জয়চাঁদ ' ও ' মিরজাফর' গালি হিসেবে ব্যবহার হয় ..।
পরে টিপু সুলতানের সময়েও এক বিশ্বাসঘাতকের জন্যই কেল্লার দরজা বন্ধ হয়ে যায় ও টিপু পিছন থেকে গুলিবিদ্ধ হন । দেশের তথা সারা বিশ্বে এই বিশ্বাসঘাতকেরাই অনেক সময় নতুন ইতিহাস লিখেছে..।।
0 Comments.