Tue 07 April 2026
Cluster Coding Blog

কবিতায় তীর্থঙ্কর সুমিত

maro news
কবিতায় তীর্থঙ্কর সুমিত

বেলার খোঁজ

ইচ্ছে আকাশ উড়ছে ঘুড়ি নীলের বুকে
কাশের বন খাচ্ছে দোলা পুজোর সুখে
তৈরী হাওয়া বৃষ্টি কথা ইচ্ছে নুপুর
আজও কাঁদে বেলার দিদি দুঃখের দুপুর
বিষাদ ভরে রঙ তুলিতে আঁকছে ছবি
ব্যস্ত কথা সারাদিন লিখছে কবি
তাইতো এখন সুখের খোঁজে অসুখ খুঁজি
মন খারাপের বিকেল বেলার মানে বুঝি
বেলার দিদি হারিয়ে গেলো সুদূর দূর
মেঘের কালো গিললো যেন অস্ত দুপুর
আজের কালো নীলে মেশে কথায় রোজ
সেই ঘুড়িটা পাবে না আর বেলার খোঁজ। 

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register