Sun 25 October 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় তপন মাইতি

maro news
হৈচৈ কবিতায় তপন মাইতি

দিনমজুরের মেয়ে

স্কুলের ব্যাগে টিফিন তোমার শুকনো তিনটে রুটি

মা যে তোমার কাজের মাসি পুজোয় নেই তার ছুটি।


নিজের হাতে তৈরি করেন বড় লোকের রান্না

চাঁদের মুখে বিরিয়ানি জুড়ে দিলি কান্না।


চাঁদের গায়ে এলাচ গন্ধ পাশের বাড়ির হাওয়া

পাকা বাড়ি নিয়ন বাতি আমাদের খড় ছাওয়া।


দিতেই হবে ওই জিনিসটা অদম্য জেদ চলে

দিনমজুরের মেয়েটা তাই ভেবে চিন্তে বলে...


সামান্য তাই চাওয়া তোমার ছাতিম ফুলের গন্ধ

দালান জুড়ে কৃষানী সুর স্বপ্ন নয়তো মন্দ।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register