Sun 25 October 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় কুমার আশীষ রায়

maro news
হৈচৈ কবিতায় কুমার আশীষ রায়

যোগ্য বনাম অক্ষম

নীতিমালার গল্পগুলো 

আজ‌ও লাগে বেশ 

অনেক কিছুই আছে শেখার 

আছে কী তার শেষ ? 


জীবন পথে চলতে গেলে 

ভীষণ কাজে লাগে 

অসংযমীর হৃদয়ে কী 

জ্ঞানের আলো জাগে ?


গাছের আঙুর খেতে শেয়াল 

বারে বারে লাফায় 

ক্লান্ত হয়ে অবশেষে 

ক্রমাগত‌ই হাঁফায় 


ভাবলো শেয়াল হয়তো আঙুর 

টক‌ই হবে স্বাদে 

তবে কেন আমার মন 

এদের জন্য কাঁদে? 


মিষ্টি যদি হত আঙুর 

এতক্ষণে পেতাম 

খাওয়া দাওয়া সেরে আমি 

বাড়ি ফিরে যেতাম 


তার চেয়ে বরং অন্য কোথাও

অন্য কিছু খাই 

আঙুরগুলো টক‌ই যখন 

কেন পেতে চাই ? 


সন্তোষ-ধন জুটলো মনে 

বিফলতার পরে 

এখন শেয়াল তৃপ্ত হয়ে 

চললো ফিরে ঘরে 


যা পাচ্ছ, অল্প হলেও 

তাতেই খুশি থাকো 

লোভের মাত্রা, চাহিদাকে 

সীমার মধ্যে রাখো 


অক্ষমতা থাকলে তোমার 

লোভ-চাহিদা কমাও 

ন‌ইলে কঠোর পরিশ্রমে 

যোগ্যতাটা বাড়াও 

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register