Sat 03 October 2026
Cluster Coding Blog

কবিতায় স্বর্ণযুগে রাহুল গাঙ্গুলী

maro news
কবিতায় স্বর্ণযুগে রাহুল গাঙ্গুলী

অনুকারী রোদশীতের গন্ধ মেখে

১ দ্রুত গতিতে কালো পর্দা সরে যায় জানতে পারি ভৌগলিক দাফনের কুয়াশাতমা ভোর
২ সূর্য পুড়ছে।দেখি নি কখনো পৃথিবীর পাশে রাখি পোড়া চাঁদের পেন্ডুলাম
৩ শুধু কবিতাই লিখে যাবো : অনিয়মিত ভাঙা কলম।বিছানার মাঝামাঝি ১হাঁটু জল ও অভেদ প্রতিফলন
৪ রাত ছোটো হয়ে আসে = ছোটো সুতো ঘুমের ঘোরে বৃষ্টি অসুখ।নীল ধুতরো পতন রাত বড়ো = উলম্ব বিষুব শরীর।খেয়াল
৫ মুখবন্ধ চোখ আলো । আলো । আলো ঘুমিয়ে পড়লে : পোড়ামাটির চাঁদ
জিতে গেছি আপেল কাটাকুটি খেলায়
৬ বালিশটা চিরে ফেললাম তুলোর পাহাড়।শাদা ও সাদা ঘেমে গেলে অহেতুক অপরাজিতার চুমু একান্ত হরিতুকি।তুলনায় শুকনো হলুদ
৭ দুফোটা জল।ফোটাফোটা চোখ গলে যাওয়া আবেগ।তুলে রাখা জমানো খুচরো : শেষ হয়।পরবর্তী ক্যালেন্ডার ঠিকানা = ভুল।ভুল।ভুল একঘেয়ে
৮ অন্ধকার ও নিকোটিন ক্লোরোফিলে গাঢ় সম্পর্কিত তরল দেশী মুরগীর ঝোল আর ভাত পাড়াকুড়ানি বেবিসিটার ওফঃ।শালা একঘেয়ে ওঠবোস ফুঁ : পেটখসানো হলিউড = সিলিং পেইন
৯ মুখের ওপর থেকে আড়াল সরে গেলো দেখলাম ঠোঁট অন্য ১পৃথিবীর সম্পূর্ণ সহাবস্থান সমান্তরাল ও ব্যস্তানুপাতিক
১০ রাত ছুলেই : সমুদ্রজাতো ঝিনুক চোখ খুললে : খুলে পড়ে শামুকের খোলোশ আকাশের টপটপ্ মেঘ শালিকের পাতে কিছু : জোয়ারের দানা
১১ বুলেট চালিও দাও ব্ল্যাংক চেক।আওয়াজ ট্রিগারে আসুক আত্মরতির প্রতিবিম্ব ব্ল্যাক হর্স = শক্তির নিত্যতা সূত্র
১২ পোয়াতি মেয়েটির জন্য___ 'জঠর' বলি না পেট খসলে : খাদ্যভুক চাঁদচাঁদ আহ্লাদী।জায়মান
১৩ মুখে ১টা বিড়ি ছিলো তার (খসছে) গলছে }} চামড়া।বর্ণ।আতর নদীপথ পেন্ডুলাম অভিনয়ে লেখালিখি ~ অতিশিশ্নীয় প্রত্নতত্ত্ব
১৪ একান্ত অভিব্যক্তি >>>> অ।ভি।যো।জ।ন কৌণিক রেখা ক্লিক্ পাহারাদার ~ বিয়োজক বিশেষ মনোক্রোম ___ টলটলে ও স্বচ্ছ
১৫ এই তো ]] আবহাওয়া ~ চুমুক//চুমুক অনুপ্রাস নিয়ন-নেপথ্য
উষ্ণতা ___ বড্ড শীত//শীতল শরীরখারাপ নিষিদ্ধ ফুঁ ঘেষে যেখানে দেখিনি তোমায় নিষেক চেয়েছি
১৬ দেখিনাকার ভীষণা মেঘলীপনা চমৎকৃতো "র" নিহন্তা মালাবহে অদৃশ্য মেহফিল "শ"
||
সে ১প্রকার সঙ্গিন অপরাধ বিয়োগাত্মক শেষবার বিচারক ফেটেফুটে আগ্নেয়গিরি-কোরক্
শব্দরূপ : রাহুল গাঙ্গুলী
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register