Sun 06 September 2026
Cluster Coding Blog

কবিতায় শুভায়ন চক্রবর্তী

maro news
কবিতায় শুভায়ন চক্রবর্তী

বন্দি জেগে আছে

বন্দিহীন কারাগারে ঝলসে ওঠে তরবারি
বন্দি কোথায়?
বাতাস কাঁপিয়ে ওঠে প্রতিধ্বনি 
বার বার । বার বার।

যে বন্দিকে দেখেনি বিশ্ব
যে বন্দিকে করতে পারেনি তোমার আমার খাঁচায় বন্ধ
সে বন্দি কোথায়?

হঠাৎ খুলে যাওয়া গরাদের অন্ধকারে আলো পড়ে
একটি আবছায়া মূর্তি এতক্ষণ সেই অন্ধকারে
মরচে পড়া তরবারিতে শান দিচ্ছিল।

এবার তার চেতনা প্রকাশের সময়
জড়তা কাঁপিয়ে জনতার কন্ঠস্বর তাই জানান দিচ্ছে 
বন্দি জেগে আছে।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register