- 49
- 0
সম্পাদকীয়
নিয়মিতভাবে প্রকাশিত হয়ে যাচ্ছে আমাদের টেক-টক-টাচ পরিচালিত হৈ চৈ শিশোর-কিশোর সংক্রান্ত সাহিত্য পোর্টাল। তার প্রমাণ পরপর দু'সপ্তাহে প্রকাশিত পাঠকবন্ধুদের পাঠ প্রতিক্রিয়া। কতটা পড়াশোনা করলে এমন সুন্দর রিভিউ দেওয়া সম্ভব হয়। সাহিত্যপ্রিয় মানুষ মুদ্রিত পত্রিকা ও গ্রন্থের পাশাপাশি সাহিত্য পোর্টালগুলোতেও আগ্রহ দেখাচ্ছেন। অবশ্যই আমাদের মত সাহিত্যকর্মীদের কাছে ভালো লক্ষণ। তাই নানা ব্যস্ততার মাঝেও এই পোর্টালকে নিয়মিতভাবে আমরা প্রকাশ করবার চেষ্টা করে যাই। পাশে অবশ্যই পেয়ে যাই, উৎসাহিত লেখক, কবি এবং পাঠকবন্ধুদের, যাদের ছাড়া আমরা কিছুই নয়।
হৈ চৈ এর তরফ থেকে সব্বাইকে জানাই আন্তরিক শুভকামনা। এইভাবে পাশে থাকুন, সাথে থাকুন।
রাজকুমার ঘোষ
0 Comments.