- 5
- 0
আমরা চারিদিকে শুধু দেখতে পাচ্ছি ধ্বংসলীলা... প্রকৃতি আজ রুষ্ট। দেখে মনে হচ্ছে মানবজাতির উপর বেজায় ক্ষেপে রয়েছে। এই বিশ্বব্রহ্মান্ডের সমগ্র মানবজাতিকে এক নিমেষে শেষ করে দেওয়ার ব্রত নিয়ে আছে... কেন বলছি? কিছুদিন আগে নেপালে-তিব্বত ইমিগ্রেশন সেন্টারে ভয়ংকার হড়পা বান, একটা পর্বত সমান জলোচ্ছ্বাস কিভাবে ক্ষতিগ্রস্থ করেছে, সে সকলেই জেনে গেছেন। ভীষণ ভাবে মর্মাহত হয়েছি। আমার মত অনেকেই এই বিপর্যয়ে নিজেদের ঠিক রাখতে পারেনি। একটা ব্যাপার অবশ্যই উল্লেখ করতে চাই, হৈ চৈ এই শিশু কিশোর বিভাগের কটা সংখ্যায় লিখেছেন কবি লোপামুদ্রা কুণ্ডু... ভীষণ কষ্টের সাথে জানাচ্ছি, 'চলো যাই' সংস্থার সাথে যে ৩২ জন পর্যটক নিখোঁজ হয়েছেন, তাদের মধ্যে একজন লোপামুদ্রা... তার পরিবারের প্রতিটি মানুষ কিভাবে আছেন? সেটা উপলব্ধি করার ক্ষমতা আমাদের নেই।
তবুও, সবকিছু ব্যতিরেকে আমাদের এগিয়ে যেতে হবে... আজ কদিন ধরে আমাদের বঙ্গে বিপুলভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে। রাস্তাগুলো সব জলে থৈ থৈ করছে। এর মধ্যেই আমরা আবার হাজির হলাম হৈ চৈ এর আর একটি সপ্তাহের আপনাদের পছন্দের পোর্টাল নিয়ে... আশা করি, এই সংখ্যাটাও ভালো লাগবে।
রাজকুমার ঘোষ
0 Comments.