Sun 13 September 2026
Cluster Coding Blog

প্রবাসী কলমে মোহাম্মদ শামীম মিয়া

maro news
প্রবাসী কলমে মোহাম্মদ শামীম মিয়া

শেখার আনন্দ 

প্রকৃতির নানা-রূপ
চোখ মেলে দেখি,
দেখে দেখে প্রতিদিন
কতকিছু লেখি।

বনে বনে পাখি ডাকে 
কুহু-কলতান
সেখানেই সুর শিখি
করি কত গান।

আকাশের চাঁদ তারা
রাতে দেয় আলো,
রবি ওঠে প্রভাতের
দূর করে কালো।

গোলাপের শোভা দেখি 
নিই তার ঘ্রাণ,
গাছের ছায়া জুড়ায় 
পথিকের প্রাণ।

প্রকৃতির কাছ থেকে 
শেখার যে আছে,
উপকারী হতে চাই 
মানুষের কাছে।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register