- 34
- 0
বিষন্নতা কি মুছে যায়
সহস্র যোজন দূরত্বে
ভারি ট্রাকের চাপে কাঁপে রাস্তা।
কম্পন সঞ্চারিত হয় পথের পাশের
ঘর বাড়ি, ফ্যান, খাট আর টেবিলে।
সদ্য যুবতী পাশ ফিরে শোয়
অশীতিপর বৃদ্ধ উঠে বসেন ত্রাসে।
এখন অবশ্য সবই শান্ত
দীঘির সবুজে ক্লান্তিহীন নীরবতা।
অবসাদে নুয়ে আসা শরীর
সবুজের ছায়া ফেলা জলের ধার।
বিষন্নতা কি মুছে যায়?
মায়া ভরা বিকেলের আলোয়?
0 Comments.