Sun 29 November 2026
Cluster Coding Blog

ক্যাফে গল্পে সৌমেন গাঙ্গুলী

maro news
ক্যাফে গল্পে সৌমেন গাঙ্গুলী

Horrible হরিবোল

সকালবেলা হঠাৎ প্রচণ্ড চিৎকারে ঘুম ভেঙে গেলো। চাদর থেকে অতি কষ্টে মাথাটা বার করে জানালার কাছে নিয়ে গিয়ে অনুমান করার চেষ্টা করলাম শব্দের উৎস অনুসন্ধানের। যা বুঝলাম তাতে মনেহলো শব্দটা চাপা কান্নার, আরো ভালো করে বললে আর্ত চিৎকারের এবং সেটা আসছে বিল্টুদের বাড়ি থেকে। এক লাফে খাট থেকে নেমে সোজা বিল্টুদের বাড়িতে গিয়ে হাজির হলাম। দরজায় দেখলাম একটা শববাহী গাড়ি দাঁড়িয়ে আছে, সুন্দর করে গোলাপ দিয়ে সাজানো। এইটা দেখে একটু খটকা লাগলো। মড়া নিয়ে যাবার গাড়িতে গোলাপ কেন? যাইহোক ভেতরে গিয়ে যা দেখলাম সেটাই স্বাভাবিক ছিল, বিল্টুর ঠাকুরদা নীলমণি সেন গত হয়েছেন। সুন্দর ধুতি পাঞ্জাবি পরে ফুল মালায়ে সজ্জিত ও সায়িত।


তার তিন ছেলে পাশেই মুখ ব্যাজার করে দাঁড়িয়ে। তবে বিল্টুর বাবার মুখটা একটু থমথমে। বৌ দের অবস্থাও একই। কিন্তু বিল্টুর ঠাকুমাকে আসে পাশে কোথাও দেখতে পেলাম না।


অনেক্ষন পর বিল্টুকে দেখতে পেলাম কিন্তু ওর কাছে যাওয়ার আগে একটা ঘটনা ঘটে গেল, বিল্টুর দাদুকে কাঁধে তোলার আগে একজন এসে মড়ার পাশে একটা মোচা রাখার চেষ্টা করতে যেতেই মোচার খোঁচায় নিলু দাদু নড়ে উঠল, আর তাতেই আমার খটকার এক ঝটকায় অবসান। নিলুদাদুর বহুদিন ধরে ইচ্ছে নিজের জীবিত অবস্থায় শ্রাদ্ধ দেখবে। সেটা বিল্টুর ঠাকুমার জন্য এতদিন হয়নি, কিন্তু এখন নিলুদাদু এমন জেদ ধরেছে যে বিল্টুর ঠাকুমার সব প্রতিরোধ ভেঙে গেছে। আর সেই সেই কারণে সমস্ত আয়োজন।


নিলু দাদু ধনী ও প্রভাবশালী মানুষ তাই ইভেন্ট ম্যানেজমেন্ট কে সব দায়িত্ব দিয়েছেন, সেই মতো সব চলছে। প্রথমে আমার মতো অনেকেই বুঝতে পারেনি, এখন অনেকের কাছেই ব্যাপারটা পরিষ্কার। তবুও সবকিছু চাক্ষুষ করার লোভে কৌতূহলী মানুষের ভিড় করেছে বিল্টুদের বাড়িতে। নিলু দাদুকে কাঁধে করে শববাহী গাড়ির ভেতরে শোয়ানো হলো। ওনার ইচ্ছে ছিল শ্মশান ঘাটে যাবেন কিন্তু সেটা আর সম্ভব হয়নি। এরপর ছোটো করে পাঁচ দিনের আশৌচ পালনও হলো। সব বসে বসে নীলুদাদু উপভোগ করছেন। এরপর এলো শ্রাদ্ধের দিন, এলাহি আয়োজন, বহুলোক নিমন্ত্রিত। বিল্টুর দাদু বসে নিজেরই শ্রাদ্ধ দেখছেন। লোকের খাওয়ার তদারকি করছেন।


মজার ব্যাপার হলো যতক্ষণ উনি খাওয়ার জায়গায় আসেননি ততক্ষণ সবাই ঠিক ছিল, ওনাকে দেখেই সবার খাওয়া বন্ধ। কারণ যার শ্রাদ্ধে এসেছে তিনি নিজেই তদারকি করছেনা এমন দৃশ্য লোকে আগে দেখে নি। নিলুদাদু ও খুব খুশি এতদিনে তার ইছে পূরণ হওয়ায়। এদিকে বাড়ির লোকের অবস্থা বলবার নয়। ঠাকুমা নিজের ঘরে সকালে সেই যে খিল দিয়েছেন আর কোনো সাড়া শব্দ নেই। বিল্টুর বাবা নিজের জ্যান্ত বাবার পারলৌকিক কাজ করতে গিয়ে কেঁদে ভাসিয়ে ফেলেছে। অথচ বিল্টুর দুই কাকা রাগে গজ গজ করছে। আমি যখন বিল্টুদের বাড়িতে নিলু দাদুর শ্রাদ্ধের নিমন্ত্রনরক্ষা করতে ঢুকলাম দেখলাম নিলুদাদু নিজের মালাচন্দন পরা ছবির পাশে একইরকম পোস দিয়ে বসে আছে।


আমাকে দেখে একগাল হেসে বলল কিরে এত দেরি করলি যে? আমি আমতা আমতা করে বললাম না মানে ইয়ে, বিল্টু কোথায় দাদু? উনি বললেন কে জানে। আচ্ছা আমায় কেমন লাগছে বলতো? ছবিটা কেমন হয়েছে? হঠাৎ এইরকম প্রশ্নের কি উত্তর দেবো বুঝতে পারলাম না, ক্যাবলার মতো বললাম ভালো। এ প্রসঙ্গে বলে রাখি সেদিন যারা নীলুদাদুর হয়ে কাঁদতে এসেছিল মানে যাদের চিৎকারে আমার ঘুম ভেঙেছিল তারাও আজ নিমন্ত্রিত। একটু পরে বিল্টুকে দেখতে পেয়ে বললাম কী বুঝছিস? বললো বাড়ির অবস্থা খুব খারাপ। দাদু যা শুরু করেছে, আর নেওয়া যাচ্ছে না। সারাদিন ধরে যা চলছে বলার নয়। আমি বললাম আজই কি শেষ না আরও কিছু বাকি আছে?

 নিলু দাদু হঠাৎ কোথা থেকে এসে আমার পিঠ চাপড়ে বলল.." কেমন লাগলো জ্যান্ত দাদুর শ্রাদ্ধ"..?



Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register