- 36
- 0
পাথরে লেখা
পাথরের ভাষা পড়ে ফেলে একটুকু গাছ।
জলের কথা শুনে গলে যায় মাটির মন।
আমি পাখপাখালির কথা শুনি,
পালকে লেখা মহাকাব্য অন্তরে দাগ রেখে যায়
যে ক্ষত গভীর, তার দাহ
ততটা গোপন
সে খবর জানে শুধু নিবিড় প্রদাহ,
আলোর সুতোতে জুড়ে দিই
ভেঙে যাওয়া রাত—
যা কিছু বিকার, অপেক্ষমান
হৃদয়ের কথা শোনে পাথরের প্রাণ,
জীবন্ত জলে ভেসে যায় অভিমান,
আঁধারের গান।
আরও অনুচ্চার ক্ষেদ—প্রেম নাম।
0 Comments.